প্রথমে pixelstape.com-এ গিয়ে "Start Free" বাটনে ক্লিক করে নাম ও ইমেইল দিয়ে রেজিস্টার করুন। ফ্রি প্ল্যানে প্রতি মাসে ১০,০০০ ইভেন্ট আজীবন বিনামূল্যে ট্র্যাকিং পরীক্ষা করতে পারবেন।
১. আপনার tagmanager.google.com-এ যান এবং আপনার Server Container নির্বাচন করুন (তৈরি না থাকলে Create Container → প্ল্যাটফর্ম হিসেবে Server সিলেক্ট করুন)।
২. উপরে Admin ট্যাবে ক্লিক করে Container Settings-এ যান।
৩. সেখানে "Container Config" বক্সে থাকা টেক্সট স্ট্রিংটি দেখতে পাবেন (যেমন: aWQ9R1RNLVhYWFhY...)। পাশের Copy বাটনে ক্লিক করে পুরো কোডটি কপি করে নিন।
১. PixelStape ড্যাশবোর্ডে Containers পেজে গিয়ে "+ Create Container" বাটনে চাপ দিন।
২. Container Name: আপনার শপ বা প্রজেক্টের নাম লিখুন (যেমন: My Shop sGTM) এবং GTM Config কোডটি পেস্ট করুন।
৩. আপনার পছন্দের প্যাকেজ (Starter, Pro বা Max) সিলেক্ট করুন। পেইড প্ল্যান নির্বাচন করলে সাথে সাথে একটি প্রফেশনাল ইনভয়েস তৈরি হবে এবং কন্টেইনারটি Pending Payment অবস্থায় থাকবে।
৪. ড্যাশবোর্ডের "Pay Now" বাটনে চাপ দিয়ে bKash, নগদ, রকেট বা ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট কনফার্ম হওয়া মাত্রই ব্যাকএন্ডে স্বয়ংক্রিয়ভাবে ৬০ সেকেন্ডে ডেডিকেটেড ক্লাউড কন্টেইনার ডেপ্লয় হয়ে Running হয়ে যাবে!
কন্টেইনার রানিং হতেই আপনি একটি নিরাপদ Server URL (যেমন: https://myshop-xxx.bookingfixr.com) পাবেন। লিঙ্কটি কপি করে GTM Server Container-এর Admin → Container Settings → "Server Container URLs" বক্সে পেস্ট করে Save করুন।
ব্রাউজার অ্যাড ব্লকার বাইপাস করতে এবং Safari ITP-তে কুকিজ ৭৩০ দিন পর্যন্ত ধরে রাখতে নিজস্ব সাব-ডোমেইন (যেমন: track.yourdomain.com অথবা ss.yourdomain.com) ব্যবহার করা বাধ্যতামূলক সেরা নিয়ম।
DNS রেকর্ড তৈরির নিয়ম: আপনার ডোমেইন প্রোভাইডার (Cloudflare, cPanel, Namecheap ইত্যাদি)-এর DNS ম্যানেজারে গিয়ে একটি নতুন A Record যুক্ত করুন:
| Record Type | Host / Name | Points To / Value (IP) | TTL | Proxy Status (Cloudflare) |
|---|---|---|---|---|
| A | track (অথবা ss) | 103.132.96.187 | Auto | DNS Only (Grey Cloud / প্রক্সি অফ) |
DNS রেকর্ড সেভ করার পর PixelStape ড্যাশবোর্ডে Custom Domains পেজে গিয়ে "+ Add Domain" বাটনে ক্লিক করে সাব-ডোমেইনটি বসিয়ে সেভ করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ফ্রি SSL সার্টিফিকেট ইস্যু করে ডোমেইনটি সচল করে দিবে।
আপনার ওয়েবসাইট থেকে ইভেন্ট ডাটা সার্ভার কন্টেইনারে পাঠাতে Web GTM-এ সেটিংস সেট করুন:
১. GTM Web Container-এ গিয়ে Tags অপশনে যান।
২. আপনার Google Tag (বা GA4 Configuration) ট্যাগটি ওপেন করুন।
৩. Configuration Settings-এ ক্লিক করে নতুন প্যারামিটার যোগ করুন:
• Parameter Name: server_container_url
• Value: https://track.yourdomain.com (আপনার কাস্টম সার্ভার URL)
৪. পরিবর্তনটি সেভ করে উপরে নীল Submit → Publish বাটনে চাপ দিন।
GTM Web ও Server উভয় কন্টেইনারের Preview মোড চালু করে ওয়েবসাইটে পেজ ভিউ বা পার্সেস টেস্ট করুন। GTM Server Preview-তে ইভেন্ট রিসিভ হচ্ছে কিনা এবং PixelStape ড্যাশবোর্ডে Events Today কাউন্ট বাড়ছে কিনা দেখে ট্র্যাকিং শতভাগ নিশ্চিত হোন।
PixelStape-এর যেকোনো পেইড কন্টেইনারে (Starter ৳৭৫০, Pro ৳২০০০, Max ৳৭৫০০) প্রবেশ করলেই "⚡ Power Features Suite" ট্যাবে নিচের সবকটি টুলস রেডিমেড পাবেন:
_fbp, _fbc এবং গুগলের _ga কুকিজ ৭৩০ দিন পর্যন্ত ফার্স্ট-পার্টি সার্ভারে সংরক্ষিত রাখে।
/gtm.js-এর বদলে এনক্রিপ্টেড পাথে (যেমন /metrics/pixel.js) স্ক্রিপ্ট লোড করায় AdGuard, uBlock Origin বা Brave ব্রাউজার ট্র্যাকিং ব্লক করতে পারে না।
fbclid), গুগল (gclid) বা টিকটক (ttclid) ক্লিক প্যারামিটার লোকাল স্টোরেজে সংরক্ষণ করে এবং কাস্টমার পেজ রিলোড বা পরে কনভার্ট হলেও আইডি রিস্টোর করে।
ই-কমার্স স্টোরের সবচেয়ে বড় সমস্যা: বাংলাদেশে গড়ে ৩০% থেকে ৪০% ক্যাশ অন ডেলিভারি অর্ডার কুরিয়ার থেকে রিটার্ন বা ক্যানসেল হয়। সাধারণ ট্র্যাকিং সিস্টেমে অর্ডার করার সাথে সাথে পার্সেস মেটায় চলে যায়, ফলে মেটা ভুল অ্যালগরিদম ট্রেনিং পেয়ে ফেক গ্রাহকদের কাছে অ্যাড দেখায় এবং বিজ্ঞাপনের বাজেট অপচয় হয়।
বর্তমানে আপনি যদি Stape.io ব্যবহার করেন, তবে কোনো ডাউন-টাইম বা ট্র্যাকিং লস ছাড়াই মাত্র ৫ মিনিটে সব কনফিগারেশন PixelStape-এ শিফট করতে পারবেন:
আপনার GTM-এ থাকা Tags, Triggers, Client Templates বা ভ্যারিয়েবল কিছুই বদলাতে হবে না। কেবল GTM Server Container-এর Admin → Container Settings থেকে Container Config কোডটি কপি করে নিন।
১. PixelStape-এ নতুন কন্টেইনার তৈরি করে GTM Config কোডটি বসিয়ে দিন এবং অ্যাক্টিভ করুন।
২. আপনার DNS প্যানেলে (যেমন Cloudflare) গিয়ে Stape-এর পুরোনো রেকর্ড আপডেট করে নতুন Type A রেকর্ড দিন: IP: 103.132.96.187 (Proxy: DNS Only)।
৩. PixelStape-এর Custom Domains-এ আপনার ডোমেনটি অ্যাড করে কন্টেইনারের সাথে লিঙ্ক করুন।
GTM Preview Mode চেক করুন এবং PixelStape ড্যাশবোর্ডে ইভেন্ট আসতে থাকলে নিশ্চিত হোন। সবকিছু সফলভাবে চলতে থাকলে Stape.io থেকে কন্টেইনার ডিলিট বা সাবস্ক্রিপশন বাতিল করে দিন। কোনো ডাটা লস ছাড়াই মাইগ্রেশন সম্পন্ন!
আপনি যদি নিজে সার্ভার-সাইড সেটআপ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন বা ওয়েবসাইটে Facebook CAPI, Google Ads ও GA4 সঠিক নিয়মে সেটআপ না থাকে — তবে আমাদের সার্টিফায়েড ট্র্যাকিং ও মার্কেটিং স্পেশালিস্ট টিম দিয়ে সম্পূর্ণ কাজ করিয়ে নিতে পারেন।